জামালপুর ডিবি-১ এর অভিযানে চোরাই অটো গাড়িসহ চোর চক্রের মূল হোতা গ্রেফতার
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরে ডিবি -১ এর অভিযানে চোরাই অটোগাড়ীসহ চোর চক্রের মূল হোতা সাইদুল ইসলাম সাইদুল কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গত ০৫/১২/২০২৪ ইং তারিখ দুপুর অনুমান ২.৩০ ঘটিকার সময় জামালপুর সদর থানাধীন গোপালপুর মাছ বাজার সংলগ্ন নুরুন্দি বাজার গামী পাকা রাস্তার উপর হইতে একটি অটো গাড়ি চুরি হয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে জামালপুর সদর থানার মামলা নং-১৮, তারিখ-০৮/১২/২০২৪, ধারা-৩৭৯ দঃ বিঃ মামলা রুজু হয়। জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম(পিপিএম)-সেবা মহোদয়ের নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি-১), জামালপুর এর তত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া এসআই/আসাদুজ্জামান ও এসআই/সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে গত-০৮/১২/২০২৪ তারিখে জামালপুর সদর থানাধীন রানাগাছা ইউনিয়নের মহষেপুর কালিবাড়ী সাকিন হইতে ০১ জন এবং নান্দিনা বাজার এলাকা হইতে ০২ জন আসামীসহ মোট ০৩(তিন) জন আসামী গ্রেফতার করা হয়। পরবর্তীতে অটো চোর চক্রের মূল হোতা মোঃসাইদুর ইসলাম (৪৫), পিতা- মৃত ইসমাঈল শেখইছমত আলী, সাং- বন্ধ ভাটপাড়া, ইউপি-আহামদ নগর, উপজেলা/থানা- ঝিনাইগাঁতী, জেলা -শেরপুরকে শেরপুর জেলার ঝিনাইগাতী বাজার হইতে চোরাই অটো গাড়ি সহ ইং-০৯/১২/২০২৪ তারিখে ১৮:৩০ ঘটিকার সময় গ্রেফতার পূর্বক চুরি যাওয়া অটো গাড়িটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ০২ জন আসামী বিজ্ঞ আদালতে সেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। গ্রেফতাকৃত ০৪ জন আসামীরদের নামে জামালপুর সদর, ঝিনাইগাতী, নকলা, নান্দাইল, ডিএমপি তুরাগ, ময়মনসিংহ সদর থানা গুলোতে মোট-১৮ টি চুরির মামলা রহিয়াছে।
