উপজেলার সংবাদসদর

দৈনিক পল্লীকণ্ঠে প্রতিদিনের সম্পাদক নুরুল হক জঙ্গির দাফন সম্পন্ন

জামালপুর প্রতিনিধি: জামালপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক পল্লীকণ্ঠ ও পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক, ময়মনসিংহ অঞ্চলের প্রবীণ সাংবাদিক নূরুল হক জঙ্গী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

নুরুল হক মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের চাপায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক জামালপুরের সাংবাদিকতার মুকুট বিহীন সম্রাট সাংবাদিক মোঃ নুরুল হক জঙ্গী কে ফুলের শ্রদ্ধা জানান জামালপুর প্রেসক্লাব ও অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সাংবাদিক নেতৃবৃন্দ এবং পরে তার প্রথম জানাজা নামাজ বেলা ১১টার দিকে জামালপুর চামড়া গুদাম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের নাংলা নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। সেখানে বেলা ২টায় তার দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশির দশকে সাংবাদিক নুরুল হক সাংবাদিকতা শুরু করেন ময়মনসিংহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দর্পণ ও দৈনিক জাহান পত্রিকার মেলান্দহ উপজেলার প্রতিনিধি হিসেবে। পিতা আব্দুল হামিদ কবিরত্নের সম্পাদিত মেলান্দহের প্রথম সংবাদপত্র সাপ্তাহিক পল্লীকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে সাপ্তাহিক ঝিনাইয়ের প্রধান সম্পাদক দায়িত্ব নেন। তিনি ছিলেন মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০০৪ সালের দিকে তার সম্পাদনায় প্রকাশনা শুরু করে পল্লীকণ্ঠ প্রতিদিন নামে দৈনিক পত্রিকা। যা জামালপুরে পাঠকপ্রিয়তা অর্জন করতে সমর্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *