উপজেলার সংবাদমেলান্দহ

মেলান্দহে মসজিদ ও গোরস্থানের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা প্রত্যাহার ও অপহরণকারী জাহিদুল হক জুয়েলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল সকালে মেলান্দহর মুন্সী নাংলা পূর্বপাড়া মসজিদ ও গোরস্থানের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জাকির হোসেন, বাংলাদেশ প্রগতিশীল গার্মেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার, অ্যাডভোকেট শিলা, জাহানারা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা নাংলা মুন্সিপাড়ার গোরস্থান ও মসজিদের জমি জোরপূর্বক দখলকারী জাহিদুল হক জুয়েল ও নজরুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি অ্যাডভোকেট জাকির হোসেনসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *