জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫, বালক-বালিকা অনূর্ধ্ব-১৭ এর শুভ উদ্বোধন
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ সোমবার (২০ জানুয়ারী) প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রসাশন এবং জেলা ক্রীড়া অফিস জামালপুর কর্তৃক আয়োজিত জামালপুর জেলা স্টেডিয়ামে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট,বালক(অনূর্ধ্ব-১৭) ও বালিকা(অনূর্ধ্ব-১৭) ২০২৫, ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন বিশেষ অতিথি জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইফতেখার ইউনুস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর; এসময় আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
