ইসলামপুরউপজেলার সংবাদ

জামালপুরের ইসলামপুরে বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমন্বয়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে শুক্রবার সন্ধা থেকে গভীর রাত পর্যন্ত বিশাল যৌথ সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।
এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।

বিএনপির যৌথ সাংগঠনিক মতবিনিময় সভায় দলের বিভিন্ন স্তরের সাংগঠনিক বিষয়ে নানা সমস্যা ও সমাধান প্রসঙ্গে সুস্পষ্ট বক্তব্য উপস্থাপন করেন উপজেলা বিএনপি নেতা জাকিউল ইসলাম তিব্বত, হাতেম আলী সাদা, মাহাবুবুর রহমান, হেলাল উদ্দীন সাদ্দাম, বাবলু মন্ডল, রুহুল আজম লুলু, মনিরুল করিম, আব্দুর রৌফ দানু, আজিজুর রহমান চৌধুরী, খলিলুর রহমান, আব্দুল আজিজ প্রধান, আলফাজ উদ্দীন, হারুন অর রশিদ সেলিম, বেলাল হোসেন, মোহাম্মদ মেহেদী হাসান এবং যুবদল নেতা সোহাগ খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন, মনির খান লোহানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *