আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে সেচ্ছাসেবক লীগনেতাসহ গ্রেপ্তার ৩

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুর শহর সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টায় বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সল আতিক জানান, জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় গত ২৪ ঘন্টায় জুলাই-আগস্টের ঘটনা ও নাশকতার অভিযোগে জামালপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মামুন পারভেজ মুকুল ও সম্প্রতি ফৌজদারিতে রাষ্ট্রের পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলের একজন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, শনিবার সকালে শহরের ফৌজদারি মোড়ে মুজিব বাহিনীর ব্যানারে মিছিল করে যুবলীগ, ছাত্রলীগ সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা। এর প্রতিবাদে ও মিছিলকারীদের গ্রেপ্তারের দাবিতে গত রবিবার দুপুরে শহরের প্রধান সড়কে সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এরপর থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযানে নামেন পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *