প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৩০ জানুয়ারি তারিখে জামালপুর থেকে প্রকাশিত অনলাইন পোর্টাল জামালপুর ভয়েসে ‘মেলান্দহে দুই আওয়ামী লীগ নেতা দিনে নীরব রাতের অন্ধকারে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা আমাদের দৃষ্টি গোচর হয়েছে।প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,ষড়যন্ত্রমূলক,উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে আমার সুনাম ক্ষুন্নের উদ্দেশ্য আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ও সমাজের বিভিন্ন জায়গায় মিথ্যা অপপ্রচার চালিয়ে সাংবাদিকদের কে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে এই ধরনের মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত সংবাদ পরিবেশন করেছে বিধায় আমি বা আমরা দুই জন উক্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রকাশ থাকে যে,আমাদেরকে জড়িয়ে যাহারা সরকার বিরোধী নানা ষড়যন্ত্র কুৎসা রটনা করেছে তাহা আদৌও সত্যি নহে আমরা একজন নিরীহ ও শান্তি প্রিয় মানুষ। আমি বর্তমান সরকারের কোন প্রকার বিরোধিতা করি নাই ও ভবিষ্যতে করবোও না । যাহারা আমাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং মিথ্যাচার করে কুৎসা রচনা করেছেন তারা এই সমাজের দুষ্ট চক্রের ঘৃণিত ব্যক্তি বলে আমরা মনে করি।মোখলেছুর রহমান জানান, আমার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি,শালিশ বৈঠকে করে অর্থ আদায় করা, বিদেশে লোক পাঠিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ, জাল সনদ তৈরি করে বিদ্যালয়ের টাকা আত্মসাৎসহ মিথ্যা ও কাল্পনিক কল্প কাহিনি রচনা করে অপপ্রচার চালিয়েছেন তাহা আদৌও সত্যি নহে বিধায়,আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অপর দিকে ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জিল্লুর রহমান নামে কোন পদধারী যুবলীগ নেতা নেই। জিল্লুর রহমান একজন সাধারণ কৃষক মানুষ তিনি যুবলীগের কোন নেতা নয় তিনি একজন সাধারণ নিরীহ মানুষ তার যুবলীগের কোন পদ নেই বলে জানিয়েছেন এবং এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক সংবাদের নিন্দা জানিয়েছেন।
প্রতিবাদকারী মোঃ মোখলেছুর রহমান সাবেক প্রধান শিক্ষক খাসিমারা পুটিয়া পাড়া উচ্চ বিদ্যালয় মেলান্দহ,জামালপুর ও মোঃ জিল্লুর রহমান গ্রাম খাসিমারা, মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।
