আলোচিতউপজেলার সংবাদসরিষাবাড়ি

সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে অবৈধ অনুপ্রবেশের দায়ে মঙ্গলবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা বাজার থেকে শুক্কুর আলী (২৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শুকুর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহর ছেলে ।

পুলিশ জানায়, শুক্কুর আলী ভাটারা বাজারে ঘুরাফেরা করছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে খবর পেয়ে পুলিশ গিয়ে আটক করে। সে হিন্দিতে কথা বলে। তবে আধো বাংলা ও ইংরেজি বলতে পারে। তার আচরণ উদ্ভ্রান্ত মনে হওয়ায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, ১৪-১৫ দিন আগে সে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে। তার কাছে বৈধ কাগজপত্র না থাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়েরের পর তাকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত শুকুর ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাস শহরের অনুপুটি গ্রামের ওহাব উল্লাহর ছেলে বলে পরিচয় দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *