চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত চরপলিশা জাহানারা লতিফ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাঁকে সুস্থ হয়ে উঠে। সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এই বছরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন চাই দিতে হবে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ এমপি নির্বাচিত করতে চায়। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার যেন আর এই দেশে কখনো না আসে। শেখ হাসিনা খুনি তিনি, হাজার হাজার ছাত্র জনতার কে গুলি করে হত্যা করেছেন। শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে। জুলাই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। ৫ আগষ্টে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন দেশের বাহিরে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা খুনী, খুনী হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে বিনা দোষে জেলে দিয়েছিলো আজ তিনি বিদেশে চিকিৎসাধীন আছে সবাই তাহার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানকে যেন সুস্থ রাখে তার জন্য দোয়া করবেন। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদেরকে ঔক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এর সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ফুলকোচা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মিন্নাতুন বারী সোহেল,মেলান্দহ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সোলাইমান কমিশনার, মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরনবী মন্ডল, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জাকারিয়া আকন্দ, মেলান্দহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর, চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াছিব বিল্লাহ মটু, চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান চিশতি। আরো উপস্থিত ছিলেন চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আকন্দ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদারুল ইসলাম, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ সরকার,১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ ২নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইন্তাজ আলী,৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
