উপজেলার সংবাদসদর

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ শনিবার ১৫ মার্চ সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাব মিলনায়ত ও চত্বরে আয়োজিত দোয়া ও

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়।

জামালপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি, চ্যানেল আই এর জামালপুর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ইফতার মাহফিল পরিচালনা ও সঞ্চালনা করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও এটিএন নিউজের জামালপুর জেলা প্রতিনিধি লুৎফর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি জামালপুর আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল।

ইফতার মাহফিলে জামালপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক, আলেম ওলামা, সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও এতিমরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *