উপজেলার সংবাদসদর

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর জেলার সুযোগ্য জনবান্ধন, সাংবাদিক বান্ধব মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, মহোদয়ের সভাপতিত্বে পুলিশ অফিস সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী/২০২৫ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত অপরাধ সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত(প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ( ক্রাইম এন্ড অপস্ ) ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল);মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), অভিজিৎ দাস, জামালপুর জেলার ডিএসবির ( ডি আইও) -১ মোহাম্মদ রাশেদুল হাসান, জেলা গোয়েন্দা শাখার ডিবি পুলিশের ওসি – মোঃ নাজমুস সাকিব,জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু ফয়সাল মোঃ আতিক সহ থানার অফিসার ইনচার্জবৃন্দ, সিআইডির প্রতিনিধি, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক, কোর্ট ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *