উপজেলার সংবাদসদর

জামালপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ককে সংবর্ধনা

কাফি পারভেজ, স্টাফ রিপোটার: ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক মির্জা মাসুদুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নাসিব জামালপুর জেলা শাখা। আজ দুপুরে জামালপুর বিসিক শিল্প নগরির নাসিব জেলা কার্যালয়ে এই সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির সদস্য খন্দকার একেএম তহিদুল ইসলাম বাবু, জামালপুর জেলা নাসিবের সভাপতি এনামুল হক খান মিলন, সহসভাপতি সাইদা বেগস শ্যামা, আব্দুল ওয়াদুদ ও শাহাবিয়া জাহান ছিদ্দিকাসহ নাসিবের পরিচালকরা উপস্থিত ছিলেন।

পরে জেলা নাসিবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব কেন্দ্রীয় সংস্কার কমিটির আহবায়ক মির্জ মাসুদুর রহমান বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিবকে একটি শ্রেনি কুক্ষিগত করে রেখেছিল। আমরা দায়িত্ব নেবার পর থেকেই কাজ করছি। নাসিবকে দেশের ব্যবসায়ীরা নেতৃত্ব দেবে। দেশি-বিদেশ অর্থায়নে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পকে সামনে এগিয়ে নিতে কাজ করবে বর্তমান সংস্কার কমিটি।

পরে জামালপুরের বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিব সংস্কার কমিটির আহবায়ককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *