মাদারগঞ্জ জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন
আব্দুর রহিম খান মাদারগঞ্জ প্রতিনিধি:
২৬ মার্চ বুধবার মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর অফিস কক্ষে উপজেলা জামায়াতের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি, ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামালপুর সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি আল ইমরান সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহীন আক্তার খান, জামালপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এড. আব্দুল আল মতি, মাদারগঞ্জ সঞ্চরণ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সভাপতি আব্দুল আজিজ জামালী, মাদারগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, আইন বিষয়ক সেক্রেটারি মোখলেছুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেন।
