আদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বৃহস্পতিবার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে কুঠের বাজার এলাকায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের ফকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াজেদ আলীর সঞ্চালনায়, প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু। তিনি বলেন, গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অন্য দলের পরিচয় দিয়ে নতুন করে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এই ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জুলাই আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি করে হাজার হাজার মানুষ কে হত্যা করেছে। শেখ হাসিনার বিচার এই বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আল হেলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য হুমায়ুন কবির চান প্রমুখ নেতৃবৃন্দ।
