উপজেলার সংবাদসদর

পুনাক কর্তৃক জামালপুর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ  বৃহস্পতিবার (২৭ মার্চ) পুলিশ লাইন্স ড্রিলশেডে জামালপুর জেলায় কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সভানেত্রী নওরিন মুন্না, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),জামালপুর।

পুনাক সভানেত্রী তাঁর বক্তব্যে, পুনাকের চলমান কার্যক্রম এবং দুঃস্থ মানবতার কল্যাণে বিশেষ কার্যক্রমকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ লক্ষ্যে তিনি সকলকে নতুন উদ্যমে কাজ করার প্রতি আহবান জানান। পরে পুলিশ লাইন্সের ভবন সংলগ্ন অনাবাদি যায়গায় নানান প্রজাতির ফলজ গাছের চারা রোপণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *