উপজেলার সংবাদসদর

জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেনের অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দু:স্থ’দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে জামালপুর শহরের লাঙ্গলজোড়া এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক জাকির হোসেনের ব্যক্তিগত অর্থায়নে এবং জাতীয় পার্টির নেতা এ্যাডভোকেট আনিছুর রহমান মানিক ও ইঞ্জিনিয়ার আব্দুল লতিফের তত্ত্বাবধানে অসহায় পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় জামালপুর পৌর এলাকার ৩ শতাধিক অসহায়-দু:¯’দের মাঝে নগদ অর্থ, সেমাই, চিনি, আতব চাল ও সয়াবিন তেল সহ অন্যান্য ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ করতে গিয়ে অতিথিবৃন্দরা বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গরিব অসহায়দের মাঝে জাকির হোসেনের ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে মানব কল্যাণে অনন্য ভূমিকা রেখেছেন। সবার মতো তারাও তাদের সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ উৎসবের মধ্যে দিয়ে ঈদ পালন করবে এ একটি মহৎ কাজ।

জাকির হোসেন বলেন, আমার ক্ষুদ্র সামর্থ দিয়ে এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *