হাজরাবাড়ী পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ ২৯ মার্চ, ২৮ রমজান শনিবার বিএনপি চেয়ারপার্সণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে সিরাজুল হক ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও ইফতার মাহফিলে দলের তৃনমূলের নেতা-কর্মী- সমর্থক সহ বিপুলসংখ্যক রোযাদার উপস্থিত ছিলেন । হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ৯০’র কেন্দ্রীয় ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, শেখ হাসিনা জুলাই- আগষ্টের আন্দোলনে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। শেখ হাসিনা সরকার বিগত ১৬ বছরে এই দেশের বিরোধী দলের ও বিরোধী মনা মানুষ দমন-পীড়ন, হামলা, মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষ কে জেল,জুলুম, করে কারাগারে পাঠিয়েছে। শত শত আলেম ওলামা, নেতাদের কে গুম করে হত্যা করেছে। ৫ মে ২০১৩ সালে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদের কে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। তাই শেখ হাসিনা, মির্জা আজম গংদের ফাঁসি চাই। বর্তমান সরকারের উপর আমাদের বিএনপির আস্থা রয়েছে তবে যত দূত সম্ভব প্রয়োজনীয় সংস্কার করে যুক্তিক সময়ের মধ্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে নির্বাচন দিতে হবে। হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ফুলকোচা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মিন্নাতুন বারী সোহেল, হাজরাবাড়ী পৌর সভার সিনিয়র সহসভাপতি শামসুজ্জামান সুরুজ বেপারী, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন অর রশিদ মামুন প্রমুখ নেতৃবৃন্দ।
