আলোচিতউপজেলার সংবাদদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ বাজারের সামনের রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু বকর সিদ্দিক (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত আবু বকর সিদ্দিক বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালের বার্ত্তী গ্রামের মৃত আইজুদ্দিনের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ৫ এপ্রিল শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তার মেয়ের বাড়ি বাহাদুরাবাদ ইউনিয়নের কান্দিরগ্রামে রওনা দেন আবু বকর সিদ্দিক। তিনি তার মেয়েকে গরু দান করতে বাড়ি থেকে গরু নিয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বাহাদুরাবাদ ইউনিয়নের বাহাদুরাবাদ স্থানীয় বাজারে কেনাকাটার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বৃদ্ধের মৃত্যুর বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *