জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৫ কার্যক্রমের ১ম দিন সম্পন্ন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ❝সেবার ব্রতে চাকরি ❞ এই স্লোগানে আজ ০৬ এপ্রিল ২০২৫ খ্রি: তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে সকাল ৮.০০টা হতে জামালপুর পুলিশ লাইন্স মাঠে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
১ম দিনের কার্যক্রমে শারিরীক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর মহোদয় এবং নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব দেবাশীষ কর্মকার
গৌরীপুর সার্কেল, ময়মনসিংহ।
এসময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম-বিপিএম,পুলিশ সুপার (অপারেশনস্),অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, ময়মনসিংহ মহোদয়।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সুপার মহোদয় প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই এজন্যই অনেকটাই শৃঙ্খলভাবে তোমরা ১ম দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেছো।
তিনি আরো বলেন, সামনের যাত্রা গুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ মেধা, স্বচ্ছতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে তোমাদের নিয়োগ হবে। তাই কোনো রকম প্রতারণা কিংবা দালাল এর খপ্পরে পড়বে না।
আগামীকালের ইভেন্টর জন্য প্রার্থীদের মেন্টালি প্রিপারেশন নিয়ে মাঠে আসার কথা বলেন পুলিশ সুপার মহোদয়।
নির্বাচিত যোগ্য প্রার্থীদেরকে আগামীকাল সকাল ৭.৩০ ঘটিকার মধ্যে পুলিশ লাইন্স জামালপুরে উপস্থিত হয়ে ২য় দিনের ইভেন্টে অংশগ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)- এ অংশগ্রহণ করবেন।
এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মাসুদ আনোয়ার(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); জনাব ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; জনাব মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামালপুর; সহকারী পুলিশ সুপার জনাব মোঃ সাইদুর রহমান(মাদারগঞ্জ সার্কেল);জামালপুর এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
