উপজেলার সংবাদসদর

জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ রবিবার (১৩ এপ্রিল) সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশ জামালপুর এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, আপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব ইয়াহিয়া আল মামুন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জামালপুর, জনাব আবু ফয়সল মোঃ আতিক (অফিসার ইনচার্জ),জামালপুর থানা; জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি -১ নাজমুস সাকিবসহ সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সাংসদের সেক্রেটারি মোঃরেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপস্থিত কলেজ শিক্ষার্থীদের সামনে মাদক প্রতিরোধে,ইভটিজিং প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ, সাইবার বুলিং সহ বিভিন্ন সচেতনতামুলক বিষয়ের উপর আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *