উপজেলার সংবাদসরিষাবাড়ি

সরিষাবাড়ীর পল্লী চিকিৎসক ডাঃ সোলায়মান হোসেনের দাফন সম্পন্ন 

সরিষাবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সরিষাবাড়ী উপজেলা শাখা ২নং পোগলদিঘা ইউনিয়ন এর ৪নং ওয়াড়ের সভাপতি পল্লী চিকিৎসক ডাঃ সোলায়মান হোসেন(৫৫)  অসুস্থতা জনিত কারণে ১৪ এপ্রিল সোমবার সকাল ১০ টায়  তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।  মরহুমের জানাজা নামাজ ১৪ এপ্রিল রাত ৯ টায় তাহার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ব সমাবেশে  বক্তব্য রাখেন জামায়াতের জামালপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও সরিষাবাড়ী উপজেলার জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল, জেলার সহকারি সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, সরিষাবাড়ী উপজেলার আমির ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান দুলাল , উপজেলা সেক্রেটারি মাওলানা মনির উদ্দিন।

 তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

শোকবাণীতে জেলা আমীর বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা করুন ও জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন আমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *