বকশিগঞ্জে বিষপানে কৃষকের মৃত্যু
বকশিগঞ্জ প্রতিনিধি :
বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামে আকরাম হোসেন (৪০) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে।
নিহত আকরাম হোসেন সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামের মৃত বাচ্চু আকন্দের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনে ন্যায় রাতের খাবার খেয়ে আলাদা ঘরে শুয়ে পরে আকরাম হোসেন। রবিবার সকালের ঘুম থেকে না উঠলে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ পান না। পরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে আকরাম হোসেন বিষপানে আত্মহতা করেছে।
এ ব্যাপারে নিহত বড় ভাই আমিনুল ইসলাম জানান, কি কারণে ছোট ভাই আকরাম বিষ পান করে আত্মহত্যা করলো কিছুই জানি না। তবে সে বেশ কিছুদিন থেকে মানুষিক সমস্যাই ভুগছিলেন।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আকরাম হোসেন নামে এক ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
