কামালখান হাট ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি: ২৭ এপ্রিল রবিবার জামালপুর সদর থানার তিতপল্লা ইউনিয়নে ঐতিহ্যবাহী কামালখান হাট ফাজিল মাদ্রাসায় গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্যদের জন্য মোট ভোটার ৪২৩ জন, প্রাপ্ত ভোট ২১৯ জন, শিক্ষক প্রতিনিধিদের জন্য মোট ভোটার ৩০ জন, প্রাপ্ত ভোট ২৮ জন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থী গন হলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব তৈয়ব আলী সরকার, দাতা সদস্য মোঃ আব্দুর রহিম রাশেদী, ফাজিল স্তরের অভিভাবক সদস্য মোঃ ইদ্রিস আলী, আলিম স্তরের অভিভাবক সদস্য মোঃ শফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি ফাজিল স্তরে মুহাম্মদ শাহাদাত হোসেন। প্রত্যক্ষ ভোটে দাখিল স্তরে অভিভাবক সদস্য নির্বাচিত মোঃ রিপন মাহমুদ প্রাপ্ত ভোট ১৩২টি , নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহবুব আলম, প্রাপ্ত ভোট ৬০ । শিক্ষক প্রতিনিধি আলিম স্তরে নির্বাচিত মোহাম্মদ জাকিউল ইসলাম প্রাপ্ত ভোট ২০টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুলতান হোসেন প্রাপ্ত ভোট ৬টি, দাখিল স্তরে নির্বাচিত মোঃ মোঃ হারুনুর রশিদ হিরা প্রাপ্ত ভোট ১৯ টি, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান প্রাপ্ত ভোট ৭ টি। প্রিজাইডিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছানোয়ার হোসেন।
নির্বাচনে কোন সমস্যা হয়নি, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
