আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় জিয়াউল হক নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদানসহ এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, গত ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে জিয়াউল হক তার প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে চানাচুর দেয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় নির্যাতনের শিকার শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। গত ২০২২ সালের ১৪ আগষ্ট আদালতে অভিযোগ গঠিত হয়। মামলায় সাত জন স্বাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে সোমবার রায় দেন আদালত। শিশু ধর্ষণের বিষয়টি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী জিয়াউল হকের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করে রায় দেন বিচারক সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম। জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালন-পালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

এই রায়ে সন্তষ্টি প্রকাশ করেন পিপি ও বাদী পক্ষ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *