জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ মিটিং অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরে ১ম বিভাগ ফুটবল লীগ আয়োজন উপলক্ষে জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৪ মে বিকেলে জেলা প্রসাশকের কার্যালয়ে অনুষ্ঠিত মিটিংয়ে উপস্থিত ছিলেন জামালপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক হাছিনা বেগম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন আকন্দ শিশির, কোষাধ্যক্ষ শিবলী নোমান ইদ্রীস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার জুবায়ের লিখন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আসমাউল আসিফ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রামীম প্রমুখ।
