উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবুল খান সাধারণ সম্পাদক রতন মির্জা গোলাম আজম প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি নেতা… শামসুজ্জামান দুদু

কাফি পারভেজ,স্টাফ রিপোর্টার:

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি ও মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটিত সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে নির্বাচনের আয়োজন করা হলে আওয়ামী লীগ এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে। গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে আইনের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আন্দোলনের নামে একবার শাহবাগে যাওয়া একবার যমুনায় যাওয়া এবং মানুষকে বিরক্ত করা এ গুলো যৌক্তিক কাজ নয়।

শামসুজ্জামান দুদু বলেন, তারা বলতো বঙ্গবন্ধুকন্যা পালায় না। তার বাবাই একটা খুনি। দুর্ভিক্ষ করে লাখ লাখ মানুষকে হত্যা করেছে তার বাবা। রক্ষীবাহিনীর নামে এক চল্লিশ হাজার মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ আর এই দেশে আসবে না।

শনিবার বিকালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এফ এম উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি ছিলেন, জিয়াউর রহমান, যাঁর ঢাকা শহরে একখন্ড জমি বা বাড়ি-গাড়ি ছিল না। আর এখন ছাত্রনেতা, যুবনেতা ও শ্রমিক নেতা এবং আমাদের মতো নেতাদের প্রাডো গাড়ি বা আলিশান বিল্ডিং আছে। জিয়াউর রহমানের কোনো ব্যাংক-ব্যালান্স ছিল না। তিনি সরকারি বেতনের টাকায় চলেছেন। এ কারণে তিনি শহীদ হওয়ার পর তাঁর স্ত্রী-সন্তানদের থাকার জায়গা ছিল না। রাষ্ট্র তাঁদের দায়িত্ব নিয়েছিল।

তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সাবেক এমপি মির্জা আজমকে উদ্দেশ্য করে আরও বলেন, মির্জা গোলাম আজম প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গি নেতা। এইটারও আর কোনো খোঁজ পাবেন না। কোনই ভবিষ্যৎ নাই। সে যেখানে যে টাকা রাখছে। সম্পত্তি রাখছে। এটা জনগণের সম্পত্তি। এটা জনগণের অর্থ। যেখানেই থাক না কেন এই অর্থ বাংলাদেশে ফিরিয়া আনা হবে। তার নেত্রীর টাকাও ফিরিয়ে আনা হবে।

টিউলিপ সিদ্দিকীর অর্থ পাচার নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ থেকে টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই টাকা এখন বাঁচাতে হবে। মন্ত্রী পর্যন্ত উঠেছিল ব্রিটিশরা তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে। লজ্জাহীন দেশের মধ্যে তার খালা, মা চুরি করেছে। সেও একটা চোর। এতবড় একটা চোর পরিবার পৃথিবীতে আর নেই। মুজিব চোর। মুজিবের ছেলে শেখ কামাল ব্যাংক ডাকাত হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছিল।

আওয়ামী লীগের নেতাদের টাকা ও সম্পত্তি যেখানেই থাক না কেন, সেটা বাংলাদেশে ফেরত আনা হবে। যারা গণহত্যা পার্টি, তারা রাজনীতিতে আসার আর সুযোগ পায় না। আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। তাঁদের নেতা-নেত্রীদের বিচারের আওতায় আনতে হবে।

ভারত-পাকিস্তান যুদ্ধ প্রশ্নে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত এটি তাদের মধ্যেই সীমাবদ্ধ। পাক-ভারত যুদ্ধ বাংলাদেশে কোনো প্রভাব ফেলবে না। বর্তমান সরকারের উচিত যুদ্ধের দিকে মনোযোগী না হয়ে নির্বাচনের দিকে নজর দেওয়া।

১৭ বছর পর বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা বিএনপিসহ অন্যান্য নেতা-কর্মীরা সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দলের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণার আগে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। দীর্ঘ ১৭ বছর পর সরাসরি কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয় সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি পদে মঞ্জুর কাদের বাবুল খান এবং ফায়েজুল ইসলাম লাঞ্জু ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন এবং আব্দুল মান্নান এ চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মঞ্জুর কাদের বাবুল খান ২৫৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন এবং ফায়েজুল ইসলাম লাঞ্জু পেয়েছেন ২২৩ ভোট। মিজানুর রহমান রতন ২৬০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন এবং আব্দুল মান্নান পেয়েছেন ২১৫ ভোট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *