আলোচিতউপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক গ্রেপ্তার

বকশিগঞ্জ প্রতিনিধি:

নাশকতা মামলায় বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজকে (৩৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার রাত ৩টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোশারফ হোসেন মিরাজ পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় এলাকার শহীদ মিয়ার ছেলে।
তিনি বকশিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক।

বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদ জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *