আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগের দুই নেতা আটক

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর-৫ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরাকে তার স্ত্রীসহ আটক করেছে পুলিশ এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও জেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাননকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা গেছে, মঙ্গলবার বিকালে জমি বিক্রি করার জন্য গোপনে সাবেক এমপি ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা তার স্ত্রীসহ শেরপুরের সাব-রেজিস্টার অফিসে দলিল করতে যান। এ সময় শেরপুর শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ও বিএনপির কিছু কর্মী তাকে চিনে ফেলে। পরে তারা সবাই তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তার ব্যবহৃত একটি পাঁজেরো গাড়ি নেতাকর্মীরা আটক করে সাব রেজিস্টার অফিসে রেখে দেন।

সাব-রেজিস্টার অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে এ সময় তার শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।

রেজাউল করিম হিরা আওয়ামী লীগের টানা পাঁচবারের এমপি ছিলেন। ২০০৯ সালে তিনি সাবেক আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। হীরা প্রথম সংসদ নির্বাচন করেন ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে করলেও প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত হওয়া সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। তিনি ২০০১ ও ২০০৮ সালে পুনরায় বিএনপির সিরাজুল হককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সালে হাসিনা দ্বিতীয় মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচন বয়কট করলে মহাজোটের শরীক জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

১ মার্চ দশম সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করলেও পরে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া দলীয় নির্দেশে প্রত্যাহার করে নেন।

অপরদিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও জেলা মহিলা লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন্নাহার কাননকে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেলান্দহ পৌরসভা শহরে ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেনকে এবং মহিলা লীগের নেত্রী কাননকে জামালপুর শহরের মেডিক্যাল কলেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও মহিলা লীগের নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে নাশকতার মামলা রয়েছে।’

জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিবি) নাজমুস সাকিব বলেন, দুই জনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *