এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে জামালপুরে খাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার : বর্ষিয়ান রাজনীতিবিদ এটিএম আজহারুল ইসলাম বেকসুর খালাস পাওয়ায় জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে ২৮ মে বুধবার বেলটিয়ায় এতিমদের মাঝি খাদ্য বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জামালপুর শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মিসবাহুর রহমান কাউসার এর সভাপতিত্বে ও শহর শাখার বায়তুল মাল সেক্রেটারি নাজমুল হক মাসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ । আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আতিকুর রহমান, মাওলানা হাবিবুল্লাহ, ওবায়দুল্লাহ লুলু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার শেখ হাসিনার সময় শতভাগ মিথ্যা ও সাজানো মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে অন্ধকার কারাপ্রকোষ্ঠে ছিলেন। তিনি গত মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিমকোর্টের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। এইজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
