জামালপুরে শহীদ জিয়ার ৪৪তম শাহাদাতবার্ষিকী পালিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরের সাতটি উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, খাদ্য ও গাছের চারা বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। সাতটি উপজেলার তিন শতাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশের শান্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।

বকশিগঞ্জ: শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বকশিগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও শোক র্যা লী বের করা হয়।
র্যা লীতে উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান মিস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোতালেব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন, বগারচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হেলাল, সাধারণ সম্পাদক শফি আলম, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও বকশিগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
বকশিগঞ্জ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা’র সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এর সঞ্চালনায় এ সময় পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ বকশী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহাদি, সদস্য সচিব তানজির আহমেদ সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, সদস্য সচিব মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আল মামুন এবং সদস্য সচিব আহমেদ সায়েমসহ পৌর ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দেওয়ানগঞ্জ: বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শোক র্যা লী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক র্যা লী বের হয়ে পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যা লী শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি মনজুরুল হক মঞ্জু। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন এর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক একেএম মুসা, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল, অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত।
এ ছাড়াও উপজেলা বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামপুর: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ইসলামপুর উপজেলা বিএনপি,পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিনসহ উপজেলা বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
সরিষাবাড়ি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদুল কবীর তালুকদার শামীম। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ‘র সঞ্চালনায়ে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য গোলাম রাব্বানী লেকু, লাভিভ উদ্দিন তালুকদার লিটন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক খায়রুল আলম শ্যামল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আশরাফুল আলম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বিকাশ চন্দ্র সাহা লিটন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ্জামান, সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোরশেদ আলম খুসু, পিংনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম নাজু প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা, রাজনৈতিক প্রজ্ঞা ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করে তাঁর আদর্শ অনুসরণে আগামী দিনে শোষণ-দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মেলান্দহ: উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবীর মনজু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসায় বাদ জুমা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এ ছাড়াও উপজেলা যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও খাবার প্যাকেট বিতরণ করা হয়। কুলিয়া ইউনিয়নের প্রতিটি মসজিদে দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।
জামালপুর সদর: শুক্রবার সকালে শহরের দেওয়ানপাড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়াও জেলা ওলাম দলের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। বিকেলে শহরের দয়াময়ী মোড় এলাকায় মডেল মসজিদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন, জামালপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাড.শাহ মো.ওয়ারেছ আলী মামুন।
দোয়া ও আলোচনা সভায় অংশ নেন,সদর উপজেলা বিএনপি’র সভাপতি সফিউর রহমান,শহর বিএনপির সহ সভাপতি মাইন উদ্দিন বাবুলসহ সাত উপজেলার ওলামা দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সভাপতি গোলাম রব্বানী এবং সঞ্চালনা করেন ওলামা দলের সাধারন সম্পাদক মো.আব্দুর রহিম রাশেদী
