১ যুগ পর ডাঃ জোবায়দা রহমান বড় বোনের বাসায়

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ দীর্ঘ ১যুগেরও বেশি দিন লন্ডনে অবস্থান করার পর বাংলাদেশে এসে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জুবাইদা রহমান বেড়াতে যান তার বড় বোন জামাই অর্থাৎ দুলাভাইয়ের বাসায়। তাঁর বোন জামাইয়ের পৈতৃক বাড়ী হলো জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের দুরমুঠ গ্রামে অবস্থিত। তিনি দুরমুঠের ঐতিহ্যবাহি পীর হযরত শাহ কামাল (রঃ)ইয়ামিনীর বংশধর বা উত্তরসূরী। তাঁর পিতার নাম সৈয়দ শামসুজ্জামান কাদা মিয়া নামে সকলেই জানে ও চিনে। কাদা মিয়ার ছেলেই হলেন আমাদের দুরমুঠের কৃতি সন্তান তারেক রহমানের ভাইরা ভাই আমাদের দুরমুঠের গর্ব
এয়ার কমোডর (অব:) সৈয়দ শফিউজ্জমান আচ্ছা মিয়া। তার ছোট ভাই দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক তিনবারের সফল চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। তারেক রহমানের ভাইরা ভাই সৈয়দ শফিউজ্জামান আচ্ছা মিয়ার নিজ বাসা ঢাকার মহাখালী ডি ওএইচ এসে অবস্থিত। তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। এখানে ছবিতে রয়েছেন ডাঃ জোবায়দা রহমান, তার বড় বোন সৈয়দ শাহিনা জামান বিন্দু ও তারেক রহমানের ভাইরা ভাই সৈয়দ শফিউজ্জামান আচ্ছা মিয়াসহ আত্মীয় স্বজনরা।
