জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার প্রদান

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
৫ জুন বৃহস্পতিবার জামালপুর জেলার ১৪ জন শহীদ পরিবারের মাঝে এই উপহার প্রদান জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামালপুর বারের বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোকাম্মেল হক, বিশিষ্ট ব্যাংকার সুজাউল হক।
আরো উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যাপক সুলতান মাহমুদ, জেলা বায়তুলমাল সেক্রেটারি ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম , জেলা কর্ম পরিষদ সদস্য রশিদুজ্জামান, মাওলানা মুজিবুর রহমান আজাদী , ছাত্রশিবির সভাপতি আবু বক্কর সিদ্দিক, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, ও শহর জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ ।
অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ ই আগস্ট থেকেই শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে নিজেদের পরিবারের সদস্য মনে করি। যারা আহত আছে তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন তাদের শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

১৪ জন শহীদ যথাক্রমে ১. মোঃ ফারুক, পিতা মৃত মোঃ হায়দার আলী। ২. মোঃ সাফওয়ান আক্তার সদ্য, পিতা ডঃ আক্তারুজ্জামান। ৩. মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মৃত মোঃ আমির হোসেন । ৪. সুমন হাসান, পিতা মোঃ বিল্লাল হোসেন। ৫. মোঃ জাহিদ, পিতা জিয়াউল হক। ৬. মোঃ লিটন, পিতা সবুর মন্ডল। ৭. মোঃ মিজানুর রহমান, পিতা মোঃ ওসমান। ৮. মোঃ মোস্তফা, পিতা স্বপন মন্ডল । ৯. মোঃ সবুজ, পিতা মোহাম্মদ আলী। ১০. মোঃ আমজাদ, পিতা মৃত আকি মোল্লা । ১১. আবুজর শেখ, পিতা মৃত তারামিয়া। ১২. মোখলেসুর রহমান, পিতা মোঃ হাবিবুর রহমান । ১৩. মোঃ রাব্বী মিয়া, পিতা আব্দুর রহিম। ১৪. মোঃ রবিউল ইসলাম, পিতা জুলহাস উদ্দিন।
উল্লেখ্য প্রত্যেক শহীদ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ঈদ উপহার প্রদান করা হয়।
