জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মোহাম্মদ রাশেদুল হাসান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ মে/ ২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার সড়িষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। জুন /২০২৫ ইং মাসে জামালপুর জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় সড়িষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার সড়িষাবাড়ী থানার প্রিয় সহকর্মীদের প্রতি।
তিনি সকলের প্রতি দোয়া ও সফলতা কামনা করেন।
