নেত্রকোনা জেলার আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কাজী শাহনেওয়াজ ইমন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ মে মাস/ ২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে নেত্রকোনা মডেল থানার ওসি হিসাবে নেত্রকোনা জেলার আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সদর মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন । তিনি নেত্রকোনা জেলার মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকেই টানা পর পর কয়েকবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়ে যাচ্ছেন। সত্যিই তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার। তিনি তার পূর্ব কর্মস্থল জামালপুর সদর থানায় পর পর কয়েকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ও আইজিপি পুরস্কারসহ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জুন /২০২৫ ইং নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় নেত্রকোনা জেলার পুলিশ সুপারের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম স্যার সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার নেত্রকোনা মডেল থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়া কামনা করেন।
