আলোচিতউপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সাইফুর রহমান ওই গ্রামের বীরমুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের সাইফুর রহমান রাইস কুকারে রান্না করতে যায়। সে সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

নিহত সাইফুর রহমানের স্ত্রী শিরিনা বেগম জানান , আমার সংসারে এক ছেলে এক মেয়ে। সাইফুর রহমান রাইস কুকারে আলু সিদ্ধ করতে গিয়ে এ ঘটনা ঘটে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. নাজমুল হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *