আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নৃশংস হামলার প্রতিবাদে জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি: ১৭ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ১৬ জুলাই ২০২৫ তারিখে গোপালগঞ্জ জেলায় জুলাই যোদ্ধাদের “পদযাত্রা অনুষ্ঠানে”  নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগ সন্ত্রাসীদের  নৃসংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি জামালপুর শহরের বকুল তলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তমাল তলায় গিয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার সভাপতিত্বে ও শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ,  জামালপুর শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল ইসলাম, শহরের ৪ নং ওয়ার্ড সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির ।

 আরো উপস্থিত ছিলেন জেলা বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক সহ জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ।

বক্ততাগণ বলেন মানুষের নাগরিক অধিকার সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠার করার জন্য সংবিধান সংস্কার অপরিহার্য । জুলাই যোদ্ধাদের উপর আক্রমণকারীদের উদ্দেশ্যে হুশিয়ার করে বক্তাগণ বলেন এই তরুণ সমাজকে রুখা যাবেনা , তাদের কার্যক্রম বন্ধ করা যাবে না । বক্ততাগণ গোপালগঞ্জের নৃশংস হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে, বিচারের আওতায় আনার আহ্বান জানান। প্রশাসনকে অত্যন্ত দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে এই ধরনের ঘটনা মোকাবেলা করার আহবান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *