ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠনের ষড়যন্ত্র মূলক মিথ্যাচার ও গোপনীয় মব সৃষ্টির অপতৎপড়তার প্রতিবাদে ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মহলগিরি ঈদগাহ মাঠে বৃহস্পতিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জামালপুর-২ ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থানের পথকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে একের পর এক ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সকলকে সচেতন ও দৃঢ় থাকতে হবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহঙ্কার তারেক রহমান বর্তমানে অত্যান্ত সুযোগ্য ও পরিপক্ক একজন বিচক্ষণ রাজনৈতিক নেতা। তিনি তার বাবার মতোই দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছুটে বেড়িয়েছেন এদেশের মা মাটি মানুষকে আপন করে নিতে। তিনি এখন বিএনপিসহ দেশের গণতন্ত্রকামী সকল মানুষের  ভালোবাসার জায়গায় স্থান করে নিয়েছেন। দেশের মানুষ আজ গনতন্ত্রের মুক্তির জন্য সকল নির্যাতন,অন্যায় অবিচার উপেক্ষা করে তারেক রহমানের আশায় তাকিয়ে আছে। তারেক রহমানের বিরুদ্ধে কারো ষড়যন্ত্রই সফল হবেনা।

অন্যান্য বক্তারা বলেন, মিথ্যা মামলার মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দকে হয়রানি এবং মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যজনক। তাঁরা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানান এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ইসলামপুরের গোয়ালের চর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার,  ইসলামপুর উপজেলা বিএনপির সহ:সভাপতি হেলাল উদ্দীন সাদ্দাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিক সেলিম,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, সাবেক কমিশনার মাহাবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল করিম,
নেয়ারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি
ওয়ারেস আলী, সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরী।

ইসলামপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির খান লোহানীর সঞ্চলনায় ওই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম তারা, এনামুল করিম ডেবিট, নাজমুল হাসান কায়েশ, জুনায়েদ হোসেন সাব্বির, নুরল ইসলাম নুরু, হারুনুর রশিদ সেলিম প্রমুখ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *