উপজেলার সংবাদজামালপুরসদর

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ জুন-২০২৫ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃজামালপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন-২০২৫ এর নিয়োগ কার্যক্রম সফলভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) পুলিশ লাইন্স ড্রিল শেডে ১০, ১১ ও ১২ আগস্ট জামালপুর জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৩ আগস্ট লিখিত পরীক্ষা, ৩১ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্তে একটি প্রস্তুতিমূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রস্তুতিমূলক ব্রিফিং-এ সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। তিনি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময় ব্রিফিং উপস্থিত ছিলেন ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জামালপুর; মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *