উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে মেলান্দহে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার, জামালপুর:
আসছে আগামী ২৩ আগষ্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলনকে সফল ও স্বার্থক করতে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ১৭ আগষ্ট রবিবার বিকেলে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি, জামালপুর -৩ (মেলান্দহ- মাদারগঞ্জ) আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্টিত সম্মেলন প্রস্তুতি সভা সঞ্চালনায় করেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,সাবেক সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ,উপজেলা মহিলা দলের সাধারণত সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি,উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *