উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১০

বকশিগঞ্জ প্রতিনিধি:
বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছে ১০ জন। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টার দিকে।
এ ঘটনায় মামুন মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রুপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগর আলীর ছেলে বিল্লাল হোসেনের ৩৬ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে।

এই বিরোধের জের ধরে রুপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বেলা ১১ টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গংরা। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হলে উভয় পক্ষের ১০ জন আহত হয়।

মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১ টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান।

নিহত দুলা মিয়ার ছেলে সজীব মিয়া জানান, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বিল্লাল হোসেন ও তার লোকজন আমাদের জমি দখল করতে আসে এবং আমার বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।

বকশিগঞ্জ থানার ওসিমখন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

কাফি পারভেজ
১৭-০৮-২৫ ইং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *