জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটির জামালপুর জেলা শাখা।
শনিবার দুপুরে শহরের বজ্রাপুরস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গেইটপাড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, মাদারগঞ্জ উপজেলা যুগ্ম-আহবায়ক রুবেল মিয়া, বকশিগঞ্জ উপজেলা আহবায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, সদর উপজেলা আহবায়ক এহসান হাবিব রাহাত, পৌর শাখার আহবায়ক শাকিল হাসান এবং সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ প্রমুখ।
বক্তারা বলেন, অন্তবর্তী সরকার জনগণ ও রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা গণঅধিকার পরিষদের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
