ইসলামপুরে চাঁদাবাজ গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ইসলামপুর প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুরে চাঁদাবাজি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে ও অপপ্রচারকারী মনিরুজ্জামান আলমকে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা।
শনিবার দুপুরে ইসলামপুর বণিক সমিতির আয়োজনে ইসলামপুর বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, ফিরুজ খান লোহানী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আবির আহাম্মদ বিপুল মাষ্টার।
বক্তারা বলেন, মনিরুজ্জামান আলম নামের এক প্রতারক উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক সুধীজন ও ব্যাবসায়ীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জিম্মি করে চাঁদা আদায় করছে। তাই তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
এসময় বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকারসহ বাজারের সকল ব্যাবসায়ী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর থানা অফিসার ইনচার্জের নিকট স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা।
