উপজেলার সংবাদখেলাধূলাজামালপুর

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ
গত ৩০ আগষ্ট শনিবার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার অয়োজনে এবং জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগীতায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এসময় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী।

অন্যান্যদের মধো বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম , জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, জামালপুর সদরের ইউএনও জিন্নাত শহীদ পিংকি, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ অন্যান্য সরকারি দপ্তরের কমকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর, জামালপুর জেলার সিভিল সার্জন ডাঃ আজিজুল হক,জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনিসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট খেলায় ২ গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।

উদ্বোধনী খেলাটিতে অংশ নেন, জামালপুর সদর উপজেলা বনাম মেলান্দহ উপজেলা। খেলায় জামালপুর সদর উপজেলা ২ গোল ও মেলান্দহ উপজেলা ৩ গোল করে,জামালপুর সদর উপজেলা কে ১ গোলে হারিয়ে মেলান্দহ উপজেলা বিজয়ী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *