দেওয়ানগঞ্জে নিরাপত্তাহীনতায় ভোগা পরিবারের মানববন্ধন
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: দেওয়ানগঞ্জের পূর্ব আমখাওয়া এলাকার
মো. আব্দুর রাজ্জাক (৩৫) ও তার পরিবারের লোকজনেরা একই এলাকার আনিসুর রহমান ও ভিক্কু আলী গংদের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে চেয়ে মানববন্ধন করেছেন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে আমখাওয়া বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম সহ এলকাবাসীর পক্ষে মমিম মিয়া, আমিনুল সহ অনেকেই বলেন, অত্র গ্রামের আনিসুর রহমান ও ভিক্কু আলী এলাকায় আধিপত্য বিস্তার করতে চায়।
পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন কৌশলে নির্যাতন করে আসছে ।
আজ সকালে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে আক্রমন করে এলোপাতারী মারপিট করে। এমনকি প্রকাশ্যে প্রান নাশের হুমকি দেঢ । ঘটনাটি এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ সবাই জানে। এমতাবস্থায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আফরোজা বেগম নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি জিডি করেছেন বলেও জানায়।
