উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্দিরে মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি গত ১ অক্টোবর বুধবার রাতে মেলান্দহ উপজেলা কুলিয়া ইউনিয়নের টনকী বাজারের শ্রী শ্রী কালিমাতা মন্দির পরিদর্শন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী দিনের বাংলাদেশ হবে গণতান্ত্রিক, সম্প্রীতির বাংলাদেশ ধর্ম যার যার বাংলাদেশ সবার।যে দেশ হবে সন্ত্রাস মুক্ত যেখানে পূজামণ্ডপে যেন কোন প্রকার নিরাপত্তার দরকার না হয় আমরা সেই বাংলাদেশ চাই। সবাই যেন নির্বিধায়ে যার যার ধর্ম পালন করতে পারে এটা আমরা চাই। পরে তিনি মন্দিরের উন্নয়নের জন্য ১ লাখ টাকা অনুদান প্রদান করেন। টনকী বাজার পড়াগলী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু সুমন অধিকারী রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু অসিম অধিকারীর সন্ঞালনায় এ সময় উপস্থিত ছিলেন পড়াগলী দুর্গাপূজা উদযাপন পরিষদের সন্মানিত প্রধান পরামর্শক শ্রীযুক্ত বাবু আশুতোষ অধিকারী, পূজা উদযাপন কমিটির সহসভাপতি শ্রীযুক্ত বাবু রিপন সরকার। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সহসভাপতি ও কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেলান্দহ উপজেলা পরিষদের গণমানুষের চেয়ারম্যান গোলাম হাফিজ নাহিন, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার লেবু, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু হুরাইরা, উপজেলা বিএনপির মহিলা বিষয় সহ সম্পাদক জাকিয়া সুলতানা, উপজেলা বিএনপির সদস্য ডাঃ মেহেদী হাছান মেহের, মেলান্দহ পৌর বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদ, আবদুল আজিজসহ প্রশাসনের কর্তাব্যক্তি, সনাতন ধর্মের ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *