আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদরস্বাস্থ্য

জামালপুরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সমিতির সভাপতি প্রার্থী বাপ্পীকে অবাঞ্ছিত ঘোষণা

স্টাফ রিপোর্টার: জামালপুরে জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাপ্পীকে ফ্যাসিস্টের দোসর দাবি করে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।

বৃহস্পতিবার দুপুরে শহরের ফৌজদারি চত্বরে ফ্যাসিবাদ বিরোধী সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ড. আতিউর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বাপ্পী আওয়ামী লীগ সরকারের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী ছিলেন। তারা বলেন, জেলার সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিভাগ তিনি জিম্মি করে রেখেছিলেন। আগামী ৪ অক্টোবর জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আদল হাসান সূচক, সাবেক যুগ্ম সদস্য সচিব আমিমুল ইহসান ও সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব আহাদ হোসেন।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা ২৮ সেপ্টেম্বরও মোস্তাফিজুর রহমান বাপ্পীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আয়োজন করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *