উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ উপজেলা যুবদলের পরামর্শ সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা যুবদলের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শনিবার বিকালে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম,এ গফুর। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, বনও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন মিনহাজ, ইন্জিনিয়ার রফিকুল ইসলাম রাজু, যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবর রহমান মাহবুব, যুগ্ম আহবায়ক বুলবুল, যুগ্ম আহবায়ক হযরত আলী আন্না, লিখনুজ্জামান লিখন, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, আবদুল আজিজ করিম, দুরমুঠ ইউনিয়ন যুবদলের আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিলাল সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবাদুর রহমান রোমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মুন্সি মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *