উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে পুলিশের ওপর হামলা, আহত ২

বকশিগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশিগঞ্জে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক সাব-ইন্সপেক্টরসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হন। বুধবার রাত ৯টার দিকে বকশিগঞ্জ পেৌর শহরে সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সাব-ইন্সপেক্টরসহ (এসআই) রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম। তারা বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সওদাগর পাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়ার (৪৫) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

পরে অভিযান চালিয়ে হামলায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাঁধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *