দুরমুঠ ইউনিয়নে এমএসপি গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম (এমএসসি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে দুরমুঠ ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন দুরমুঠ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিলাস সরকার। জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা উন্নয়ন সংঘের কল প্রকল্পের ম্যানেজার সুলতানা আক্তার। আরো বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মোঃ ফরহাদ হোসেন, এফও সখিনা পারভীন বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, শিক্ষক আশরাফ আলী,ইমাম হাফেজ মোহাম্মদ শাহীন, এআই ট্যাকনেশিয়ান মোঃ সুমন প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তন বিষয়ক ও খাদ্যের পুষ্টির গুনগুন নিয়ে বিশদ আলোচনা করা হয়।
