হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে ধানের শীর্ষ প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২৯ নভেম্বর শনিবার বেলা ১২টায় জামালপুর জেলায় হাজরাবাড়ী পৌর শাখা বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।হাজরাবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ৯০’র কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপির প্রার্থী কে ধানের শীর্ষ প্রতীকে ভোট বিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে এদেশের সাধারণ মানুষ ও ভোটাররা। তিনি আরো বলেন, সারা বাংলাদেশে ধানের শীর্ষের জোয়ার উঠেছে আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বিএনপি কে ভোট দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে বলে আমরা বিশ্বাস করি। আশাকরি বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ। হাজরাবাড়ী পৌর মহিলা দলের নেত্রী নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে লাকী আক্তারের সঞ্চালনায় নানা বয়সের বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে এই বিশাল সমাবেশে বক্তব্য রাখেন জননেতা বাবুলের সহধর্মিনী তুহীন আক্তার শিউলী । আরও বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাত মাহমুদ,মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শ্যামল তালুকদার , সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম , সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী , মেলান্দহ পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মন্ডল, হাজরাবাড়ী পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সুরুজ্জামান বেপারী, যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুবায়েরআহম্মেদ , সুমন হাজারী সহ উপজেলা পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
